জাতীয় জীবনের অগ্রগতির মূলমন্ত্র হলো শিক্ষা। বর্তমানে ডিজিটাল যুগের কঠিন চ্যালেঞ্জকে মুকাবেলা করার জন্য প্রয়োজন সুশিক্ষা, প্রযুক্তি নির্ভর মৌলিক শিক্ষা। এটা স্বতসিদ্ধ যে, জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার মাধ্যমেই সভ্যতার ক্রমবিকাশ সাধিত হয়। সৃষ্টির সূচনা থেকে একবিংশ শতাব্দির এ তথ্য প্রযুক্তির যুগেও মানুষ কল্যাণমুখী জ্ঞান সাধনায় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সমাজ ও যুগের চাহিদা এবং সমকালিন জ্ঞান-বিজ্ঞানের যে বিস্তার ঘটেছে তার প্রতি লক্ষ্য রেখে শিক্ষার মানোন্নয়ন ছাড়া যথার্থ আদর্শ নাগরিক তৈরি করা সম্ভব নয়।
আপনার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ একথা মাথায় রেখে আপনার সন্তানকে সুশিক্ষার মাধ্যমে কিভাবে একজন সুদক্ষ, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা যায় সেটাই আমাদের প্রচেষ্টা।
মানুষের মানবিক ও শারিরিক বিকাশ সাধনই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। সেই উদ্দেশ্য কার্যকর করতে আমাদের শ্লোগান “আদর্শ নাগরিক গড়ার প্রত্যয়”। ১৯৮৯ সালে অত্র এলাকার কোমলমতি শিশুদের জন্য প্রতিষ্ঠিত হয় “তাওহীদ ল্যাবরেটরী স্কুল”।
প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষার পাশাপাশি আল্লাহ ’র সাথে পরিচয় করিয়ে দেয়াও আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে এলাকাবাসীর সার্বিক সহযোগীতা আমাদের কাম্য।



